প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা

এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা
মোঃসাজিদ পিয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে আরও ২০ হাজার টাকা দণ্ড টাঙ্গাইলের কালিহাতীতে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করায় আরও দুই মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৮ মে) উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মোবাইল কোর্ট অসুস্থ গরু জবাইয়ের সত্যতা পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বাজার এলাকায় অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগি সংরক্ষণের কারণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় পৃথক দুটি মামলায় আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv